ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩০
ad003
মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’ এই শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায়  আমতলী পৌরসভার সামনে ্ক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।   প্রায়  ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে এনএসএস ওয়ার্ল্ড ভিশন ও এ্যাডুকোর এমপাওয়ার প্রকল্প ।   মানবন্ধন কর্মসূচীতে সাংবাদিক, মানবাধিকার কর্মী ,  এনজিও কর্মী সহ  অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি  বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী  উপজেলা শাখার সাবেক সম্পাদক মো: রেজাউল করিম ।

সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন,  সাংবাদিক  এস,এম নাসির মাহমুদ, মহশীন মাতুব্বর , এনএসএস এর পরিচালক মো. জহিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার চার্চিল দাস, এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃদুল সরকার  ও  এনএসএস এর প্রোগ্রাম  কো-অর্ডিনেটর তাজমেরী লিখন প্রমুখ।   

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT