কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ রোধে ঝুঁকিপূর্ণ কিশোরীদের এক মাস ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) উদ্যোগে রত্না পালংয়ের ডাঃ রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, স্কুল ঝড়ে পড়া যুবতীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণ সহ বাল্যবিবাহের হার কমিযে আনা সম্ভব হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এলাকার কর্মসূচি সমন্বয় কার্যালয়ের (এপিসিও) জ্যেষ্ঠ ব্যবস্থাপক রোনাল্ড প্রবীর চিসিক, সমন্বিত জীবিকা বিভাগের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, সিএসএনপি প্রকল্প ব্যবস্থাপক সাগর ডি’ কস্তা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ বেনজিন চাকমা এবং কারিগরি সমন্বয়কারী শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন।
একই দিন কিশোরদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
প্রধান অতিথির বক্তব্য তিনি , মেয়েদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান। এটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মেয়েরা ইভটিজিং, নির্যাতন ও অপহরণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।’
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন ইউএনও পান্না আক্তার। একই সময়ে হিজলিয়া একেসি উচ্চ বিদ্যালয়ের পুরো সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।