ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৪
ad003
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভোলার মিডিয়া পাড়া। 

শুক্রবার (১২ ডিসেম্বর) উৎসব মুখর  পরিবেশে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু।

নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার জানান, সংগঠনের ১১ টি পদের বিপরীতে ২ থেকে ৩  ডিসেম্বর দুই দিনে ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ৪ ডিসেম্বর মোট ২২টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৩ জন। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন- ২ জন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- ২ জন।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- ৩ জন। অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- ২ জন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- ২ জন। তিনটি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন- ৫ জন।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন এর মোট ৩৪ জন সদস্য তাদের  পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করে নিবেন বলে জানান তারা।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT