ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি জুন্নু রায়হান, সম্পাদক হেলাল উদ্দিন

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২
ad003
ভোলায় উৎসবমুখর পরিবেশে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর)  ভোলা প্রেসক্লাব অডিটরিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ছিল ৩৪ জন। তাদের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। 

ভোট দিতে আসা সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য ও কার্যক্রমের বিকাশে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনু । সহযোগিতা করেছেন ওপর দুই নির্বাচন কমিশনার। তারা হলেন সময় টিভি স্টাফ রিপোর্টার  নাসির লিটন ও ডিভিসি ভোলা জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার। 

 নির্বাচনে সভাপতি পদে জুন্নু রায়হান ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় হারুন অর রশীদ এবং মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এইচ এম জাকির পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে কামরুল ইসলাম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিল্লাল হোসেন পেয়েছেন ১২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় মলয় চন্দ্র দে পেয়েছেন ৬ ভোট ও ফরিদুল ইসলাম পেয়েছেন ৫ ভোট। অর্থ সম্পাদক পদে জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকাম্মেল মিশু পেয়েছেন ১২ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনসুর আলম পেয়েছেন ১৫ ভোট। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। অপরদিকে নির্বাহী সদস্য পদে জসিম রানা ২২ ভোট, সিদ্দিকুল্লাহ ২০ ভোট এবং ছোটন সাহা ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT