ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সন্তানের জনককে গলা টিপে হত্যা, স্ত্রী ও গৃহকর্মী জেল হাজতে

author
বামনা(বরগুনা)প্রতিনিধি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
ad003
বরগুনার বামনা উপজেলার পূর্ব  ঘোপখালী গ্রামের পাঁচ সন্তানের জনক আবদুল জলিল (৪৫) কে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও গৃহকর্মী পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ।

গত রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাজমা বেগম ও আল আমিন হত্যার দায় স্বীকার করেছেন। নাজমা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত রবিবার বিকেল ৩টার দিকে স্বামী ঘুমন্ত অবস্থায় তার গলা টিপে ধরে এবং আল আমিন পা চেপে ধরে মৃত্যু  নিশ্চিত করে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল জলিল সৌদি আরব থেকে ১৫ দিন আগে দেশে ফেরেন। একই গ্রামের আবু খতিবের ছেলে আল আমিন প্রায় পাঁচ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে আল আমিনের সঙ্গে নাজমা বেগমের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে । জলিল বিষয়টি জেনে যাওয়ায়  পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়।

খবর পেয়ে বামনা থানা পুলিশ রবিবার রাত ৭টার দিকে ঘটনাস্থল থেকে নাজমা বেগম ও পরকীয়া প্রেমিক গৃহকর্মী আল আমিনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরের দিন গতকাল রবিবার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বামনা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা দায়ের করে  করে নাজমা বেগম ও পরকীয়া প্রেমিক গৃহকর্মী আল আমিনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT