ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী ইপিজেডে এক্সেসরিজ কারখানায় আগুন

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:০১
ad003
চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থিত জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

শুক্রবার (১১ জুলাই) দুপুরে আগুনের সূত্রপাত ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT