ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

author
বরিশাল অফিস

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৯
ad003
বরিশাল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিইড হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। এ সময় বরিশাল জেলার সকল পুলিশ মুক্তিযোদ্ধা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মানে গ্রাটিটিউড হলে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT