ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দুরকানী প্রেসক্লাবে ইউএনও ও ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

author
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ সকাল ৬:৪৭
ad003
পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হাওলাদার।

১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও বাড়ানো সম্ভব। তিনি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় ওসি মো. শামিম হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

সভা শেষে নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT