ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে র‌্যাবের অভিযানে শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্য গ্রেপ্তার

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৬
ad003
শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব-৮।  

বুধবার (১৭ ডিসেম্বর) নাসির গাজী (৩৭) নামের ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালীর শ্রীরামপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডস্থ পুরাতন কালভার্ড সংলগ্ন রাস্তায় তাহমিনা ডেইজী নামের এক মহিলা সকালে হাঁটতে বের হলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তাকে মা ডেকে সাহায্যের কথা বলে কৌশলে শয়তানের নিশ্বাস খ্যাত চেতনানাশক পাউডার ব্যবহার করে হিপনোটাইজ করে। মহিলা এ অবস্থায় বাসায় ফিরে তার কাছে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাহিরে থাকা অভিযুক্তদের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশালের কোতেয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালীর নাসির গাজীর নেতৃত্বে উক্ত ঘটনা সংঘঠিত হয়েছে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদন করেন। 

এর প্রেক্ষিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানি ও সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বুধবার বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার থেকে শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্য স্বর্ণ লুটের মুলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে পটুয়াখালী সদর থানায় সোর্পদ করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT