ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার তুহিন মিত্র উপজেলার সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে (আড়াইটার দিকে) ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল তাকে উপজেলার সেওতা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, গ্রেফতার তুহিন মিত্রের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা থাকতে পারে।