ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফাওজুল কবির খান

এনবিআর নামটি আর থাকবে না

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:৫৭
ad003
যাযাদি ডেস্ক


এনবিআর নামের প্রতি মানুষের একটি নেগেটিভ ধারণা রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এ কারণে এই নামটি আর থাকবে না। রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে দুটো বিভাগ যেটা হয়েছে, এখন থেকে সেটাই থাকবে। দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন।

রবিবার সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য, শিল্প-বাণিজ্যসহ রাজস্ব আহরণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি। 
ফাওজুল কবির খান বলেন, এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে কিছু সমস্যা রয়েছে। শব্দ গঠনেও ছিল কিছু ভুল। উপদেষ্টা কমিটি সেগুলো সংশোধনের সুপারিশ করবে।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করেছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।

ফাওজুল কবির খান বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।

দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে দাবি করেন ফাওজুল কবির।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT