ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন অভিযান জরিমানাসহ আটক ১

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৫
ad003
ভোলায় ‌তেতু‌লিয়া নদী থে‌কে  অবৈধভাবে বালু উত্তোল‌নের সময় এক ড্রেজার মা‌লিক‌কে আটক করা হয়। আটককৃতর নাম মো: হারুন (৫৫)। তি‌নি ভোলা সদর উপ‌জেলার বাপ্তা এলাকার বা‌সিন্দা মো: সুলতান আহ‌মে‌দের ছে‌লে।  র‌বিবার দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউনিয়‌নের জয়া গ্রা‌মের তেতু‌লিয়া নদীতে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌নের সময় তা‌কে আটক করা হয়। 

বোরহানউদ্দিন উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রণজিৎ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা অ‌ভিযান প‌রিচালনা ক‌রি। এসময় তেতু‌লিয়া নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌নের সময় ড্রেজারসহ মো: হারুন না‌মে একজন‌কে আটক করা হয়। প‌রে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে বালুমহাল ও মা‌টি ব‌্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ড্রেজার মা‌লিক‌কে দেড় লাখ টাকা জ‌রিমানা করা হয়। এবং তা‌কে এধর‌ণের অপরাধ না করার বিষ‌য়েও সর্তক করা হয়। তি‌নি আরো জানান, তেতু‌লিয়া নদী‌তে বালু উত্তোল‌নের বিরু‌দ্ধে তা‌দের নি‌য়ো‌মিত অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT