ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৪
ad003
পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামের চার বছরের এক শিশু  মৃত্যু হয়েছে। তার পিতার নাম আমিন খান, মাথার নাম জেবিনা আক্তার। বাউফলের গ্রামের বাড়ি ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া। 

হাফসা  কালিশুরী  ইউনিয়নের  শিবপুর গ্রামের  স্লোব হাসপাতলের সামনে তার নানা জলিল হাওলাদারের বাড়ি থাকতো। 

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে  হাফসা বাড়ির সামনের রাস্তায় বের হলে দ্রুত গতিতে আসা একটি  ইটবাহী  ট্রলির চাকায় পিষ্ট  হয়ে ঘটনাস্থলেই মারা যায় হাফসা। 

ট্রলিসহ চালক পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ওই সময় মীম ব্রিক ফিল্টের  একটি ট্রলির চালক  রফিক ও রিফাদ নামের দুইজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে।

জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট  হয়ে হাফসা মারা যায় সেই ট্রলিটিও মীম ব্রিকসের মালামাল পরিবহন করতো।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার  করে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT