ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
ad003
অপারেশন ডেভিল হান্ট  অভিযানে ভোলা এবং হাতিয়ায়  ২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (২১ ডিসেম্বর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর  রবিবার রাত ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম হাওলাদার (৪৫) কে আটক করা হয়। 

অপরদিকে রাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে আবুল কাশেম (৬৪) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT