ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে বাবা ও ছে‌লে গ্রেফতার

author
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৫
ad003
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে  ঝালকাঠির নলছিটিতে বাবা-ছেলে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার ও তার ছেলে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।

নলছিটি থানার ওসি আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT