সাংবাদিক মো. মিজানুর রহমানের আপন চাচা মো. আশরাফ আলী হাওলাদার (৮৪) গত ২২ ডিসেম্বর, সোমবার দিনগত রাত ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শামিম সাঈদী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর, উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ আমির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় আব্দুস সালাম ওয়াক্ফ এস্টেট জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।