ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
ad003
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি  মোঃ হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি থানা কমিটির বর্তমান সদস্য এবং নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করেছেন। এখন তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চান। তিনি সকলের দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক ভোটের ব্যবধান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT