ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নল‌ছি‌টি‌তে একমাত্র খ্রিষ্টান‌ পল্লী‌তে বড়‌দিন পা‌লিত

author
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩
ad003
ঝালকাঠির নল‌ছি‌টি‌তে একমাত্র খ্রিস্টান পল্লী উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে থাকা খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ। রঙিন আলোতে হয়েছে  সাজসজ্জা। রাজবাড়িয়া গ্রামের ৩০টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এ খ্রিষ্টান পল্লী। জানা গেছে, দুইশত বছর বা তার আগে পর্তুগীজ শাসন আমলে এ অঞ্চলে খ্রিষ্টানরা বসতি স্থাপন করে। বংশ পরম্পরায় যুগে যুগে বসতি স্থাপন করে থেকে গেছেন অনেকে। বর্তমান এ পল্লীর জনসংখ্যা প্রায় ৪০০ জন।

বড় দিনের সকাল থেকে অতিথিদের আপ্যায়ন করতে কোন রকমের ত্রুটি না রাখতে ঘরে ঘরে তৈরি হয়েছে রকমারি পিঠাপুলি। পল্লীর সামনে  সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও গোসালয়। সব মিলিয়ে বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উচ্ছাস । 

বৃহস্পতিবার (২৫ ডি‌সেম্বর) সকাল ১০টায় বড়দিন উপলক্ষ্যে জেলার একমাত্র খ্রিষ্ট চার্চে শুভেচ্ছা বিনিময় করতে যান ঝালকাঠির জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন, পুলিশ সুপার মো.মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূ‌মি) রিজভী আহমেদ সবুজসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এসময় চার্চের ফাদার আন্তানী সুশান্ত গোমেজ ও শিশু‌দের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন অতিথিরা। পরে অতিথিরা খ্রিষ্টান পল্লীর বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। এসময় জেলা প্রশাসক  খিস্টান পল্লীর বাসিন্দাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

অন্যদিকে পল্লীর একমাত্র গির্জাকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দন ভাবে ডিসপ্লে করা হয়েছে যিশুখ্রিস্টের প্রতিছবি। প্রার্থনা করতে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় নিযুক্ত আছে বিশেষ ভলানটিয়ার টিম। 

এ পল্লীর বড়দিন উৎসব পালনের অন্যতম আয়োজক পলাশ রবিন গোমেজ  জানান, নবরাজ খ্রিষ্ট‌কে গ্রহন করত বড়দিনের ৯ দিন আগ থেকে পল্লীতে নভেনা খ্রিষ্ট যোগ বা পাপস্বীকার পর্ব হয়েছে। পরে ঘরে ঘরে নাচে গানে পরিবেশন করা হয়েছে  নগরকৃৃর্ত্তণ বা যিশুর বার্তা।

বড়দিনের সকালে ঘরে ঘরে এবং শিশু বৃদ্ধা সকলের জন্য থাকছে উৎসবের নাস্তা, কেক কাটা এবং অতিথি আপ্যায়ন। বড়দিন উপলক্ষে বিকালে গির্জায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উৎসব নিরবিছিন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT