ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে : ফারুক

author
Editor

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ সকাল ৯:৩৭
ad003
যাযাদি ডেস্ক

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথা শোনেন, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বুধবার প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন, তা হবে না।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়ার পরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জানিয়ে তিনি বলেন, এত পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কিছু উগ্রবাদী দলেরও।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT