ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নলছিটি কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) বার্ষিক বনভোজন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার সুগন্ধা নদীর পাড়ে মনোরম পরিবেশে জাগুয়া পিকনিক স্পটে এই বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকে এই বনভোজনের আয়োজনকে ঘিরে কেমিস্টদের মধ্যে নানা আনন্দে উৎসবে মেতে উঠতে দেখা গেছে। বর্ণাঢ্য এ আয়োজনে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নলছিটি উপজেলার শাখার সকল সদস্য সত:স্ফূর্ত অংশ গ্রহণ করেন।
নলছিটি বিসিডিএস সমিতির সভাপতি মো. নাজমুল হায়দার খান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এম এইচ প্রিন্স সার্বিক তও্ববধানে বনভোজন কমিটির সদস্য শাওন খান, ওয়ালিদ হোসেন ও মোস্তাফিজুর রহমান রিপনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী নাসিম সর্দার, বেল্লাল মৃধা, জসিম, রিফাত হোসেন, নয়ন, রাকিব, ইলিয়াস, রেজা, আবুল বাসার, আমিন, মিন্টু, মিঠুন চক্রবর্তী, সুভাষ রায়, শুশান্ত দাস, রুবেল, হাচান, তারেক, এএস শান্ত, সন্জিব মন্ডল, মহিউদ্দিন, রনি, শামিম মল্লিকসহ নলছিটি কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সকল সদস্যবৃন্দ। সবার সার্বিক সহযোগিতায় এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে। বনভোজন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নলছিটি কেমিস্টদের প্রিয় এই সংগঠনকে এগিয়ে নিতে তিনি সবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।