ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:১০
ad003
যাযাদি ডেস্ক

ওয়ানডে সিরজের সমীকরণটাও একই ছিল। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে সিরিজ জয়ের আশায় শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নেমে ধরাশায়ী হয় বাংলাদেশ।

আজ একই সমীকরণে কলম্বোয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয়টিতে খেলতে নামছে বাংলাদেশ।

১-১ সমতায় থাকা সিরিজের শেষটি টস হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ব্যাটিং নেওয়ায় শুরুতে ফিল্ডিং করবেন লিটন দাস-জাকের আলি অনিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মিরাজ।

তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিব। সমান দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসকে জায়গা দিতে বেঞ্চ গরম করবেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে।

বাংলাদেশের একাদশ
 
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT