ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎বিএনপিতে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সজাগ রয়েছি: রুহুল কবির রিজভী

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ দুপুর ১২:০২
ad003
সাভার প্রতিনিধি 
‎
বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে তবে আমরা সজাগ রয়েছি। কেউ যদি আওয়ামী লীগের দোসর দের বিএনপিতে নেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‎
‎বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
‎
‎এসময় তিনি আরো বলেন দেশে খুন গুম বেড়েছে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে।
‎
‎বিএনপিতে প্রায় নতুন এক কোটি লোককে সদস্য সংগ্রহ নবায়ন করা হবে। যারা কোন মব জাস্টিসে বা কোন অন্যায়ে জড়িত না তাদেরকেই নেওয়া হবে।
‎
‎তিনি আরো বলেন মিটফোর্ডের ঘটনায় বিএনপি একশন নিয়েছে এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবে আদালত। এসময় বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT