ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় হত‌্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১
ad003
ভোলার তজুম‌দ্দি‌নের সে‌লিম হাওলাদার হত‌্যা মামলার প্রধান আসামী মো: আনোয়ার হো‌সেনকে (৪৫) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮ ভোলা ক‌্যা‌ম্পের সদস‌্যরা। 

গ্রেফতার আনোয়ার হো‌সেন ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ড ঘো‌ষের হাওলা গ্রা‌মের মো: মোজা‌ম্মেলের ছে‌লে । 

 বুধবার  রাত আনুমা‌নিক সা‌ড়ে ৩ টার দি‌কে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার মা‌নিকা ইউনিয়‌নের বাটামারা গ্রাম থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রা হয়।

 বুধবার দুপু‌রে র‌্যাব-৮ এর ভোলা ক‌্যা‌ম্পের কমান্ডার লে. মো: শাহ‌রিয়ার রিফাত এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাটামারা এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামী আনোয়ার হো‌সেন ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের একই  গ্রা‌মের মো: সে‌লিম হাওলাদার হত‌্যার মামলার প্রধান আসামী। সে পলাতক ছি‌লো।

উল্লেখ‌্য, গত ২৯ ন‌ভেম্বর রা‌ত সাড়ে ১০ টার দি‌কে প্রধান আসামী আনোয়ার হো‌সে‌নের বা‌ড়ি‌তে চু‌রির অ‌ভি‌যো‌গে সে‌লিম হাওলাদার‌কে আটক ক‌রেন।  তখন থে‌কে ৩০ ন‌ভেম্বর সকাল পর্যন্ত সে‌লিক‌কে নির্যাতন করেন আসামীরা। এরপর সকা‌লে সে‌লিম‌কে আহত অবস্থায়  প্রথ‌মে তজুম‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। প‌রে উন্ন‌তি চি‌কিৎসার জন‌্য ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।এবং ৩০ ন‌ভেম্বর বি‌কেল সা‌ড়ে ৩ টার দি‌কে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন অবস্থায় মৃত‌্যুবরণ ক‌রেন সে‌লিম। এরপর সে‌লি‌মের ভাই মো: ইব্রাহীম বাদী হ‌য়ে তজুম‌দ্দিন থানায় এক‌টি হত‌্যা মামলা ক‌রেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT