ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাভি খুশি কাভি গাম-এর সিক্যুয়েল!

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৪ জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৫
ad003
২৫ বছর পর বড় পর্দায় ফিরছে বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। সিনেমাটির দ্বিতীয় কিস্তি বা সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইন্ডাস্ট্রিজের অন্যতম সফল এই সিনেমাটি আসার খবরে বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা।  

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগের সিনেমার মতো সিক্যুয়েলটিও হবে পরিবারকেন্দ্রিক গল্পের বা ‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার। নির্মাতা করণ জোহর এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন। তবে সিনেমার নাম আগেরটিই বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে নির্মাতা নিজে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

সিনেমাটির অভিনয়শিল্পী বা কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকতে পারেন। তবে তারা কারা হবেন, তা নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। খুব দ্রুতই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT