ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় মেঘনায় জাহা‌জের ধাক্কায় নৌকা ডু‌বি, আহত ৩

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২
ad003
ভোলার মেঘনায়  লাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে আহত হন ৩ জেলে।
আহত জে‌লেরা হ‌লেন, মো: আল আমিন মা‌ঝি (৪০), ‌মো: ম‌নির  ও মো: তা‌মিম। আহতরা সবাই ভোলা সদর উপ‌জেলার শিবপুর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের ভোলার খাল সংলগ্ন বে‌ড়ি বাঁধা এলাকার বা‌সিন্দা। 
 
সোমবার বি‌কেল আনুমা‌নিক ৪ টার দি‌কে ভোলার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী‌তে এঘটনা ঘ‌টে। 
প্রত‌্যক্ষদর্শী মো: আবু জাফর জানান, বি‌কে‌লের দি‌কে আল আমির মা‌ঝির  নৌকায় ক‌রে তিনজন ভোলার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌ছিল। 

এ সময় এক‌টি লাইটার জাহাজ তা‌দের নৌকা‌কে ধাক্কা দেয়। এতে তিন জে‌লেসহ নৌকা‌টি ডু‌বে যায়। এবং জাহা‌জের ধাক্কায় তিন জে‌লে আহত হন। 

প‌রে স্থানীয় জে‌লেদের সহ‌যোগীতায় তা‌দের নদী থে‌কে জী‌র্বিত উদ্ধার করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে আল আমি‌ন মা‌ঝির অবস্থায় গুরুতর হওয়ায় তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বাকী দুইজন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। 

ভোলরে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌সৈয়দ আশিকুর রহমান জানান, বিষয়‌টি শু‌নে‌ছি। ত‌বে আমরা খোঁজ নি‌চ্ছি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT