সোমবার সকালেবরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টিরপ্রধান শিক্ষক এইচ,এম মানিক হাসান এর সভাপতিত্বে ওইদিন সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে সমাবেশটিঅনুষ্ঠিতহয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবককাজীহুমায়ুন কবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম কাজল।
বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সন্যামত, অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার একেএম আবুল কাশেম,শিক্ষানুরাগীঃতারিকুল ইসলাম কাফি, আব্দুস সালাম সরদার।
সমাবেশ অনুষ্ঠানটিসঞ্চালনাকরেন, বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার।
উল্লেখ্য, বিদ্যালয়টির এসএসসি টেস্ট পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পরিপ্রেক্ষিতেশিক্ষার্থীদের অবিভাবকদের সচেতন করতেওই সমাবেশের আয়োজন করা হয়।