ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:০৬
ad003
যাযাদি ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পরিসংখ্যান ভালো নয় বাংলাদেশের। ২২ ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটিতে। এর মধ্যে দুটি জয়ই এসেছে মিরপুরে। বাকিটি ২০২৩ সালে চীনে।

সেই ম্যাচটি অবশ্য মূল দলের ছিল না, এশিয়ান গেমসের।

এশিয়ান গেমসেরটি বাদ দিলে সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আজ যেখানে চতুর্থ জয়ের খোঁজে নামবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা সেই মিরপুরে। ব্যাটে-বলে লড়াইয়ে নামার আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের শেষ ম্যাচের একাদশ থেকে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শরীফুল ইসলামের পরিবর্তে আজ সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। 

বাংলাদেশের একাদশ :

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT