ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

author
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৮
ad003
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি'র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় উদায়ন ভাষা শহীদ আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক খন্দকার ওয়াহিদুর ইসলাম (শাকিল) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুর অর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাসির উদ্দীন,  মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ অহমেদ বায়জিদ, উদয়ন ভাষা শহীদ জব্বার মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান হাওলাদার প্রমুখ।

উক্ত শোক সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ আব্দুল হাই।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT