ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে শিশু ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

author
Editor

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ভোর ২:৪৫
ad003
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষক মনু মিয়া (৪৫)কে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলকাবাসী।

রবিবার স্থানীয় নোয়াগাঁও বাজার ও আজ সোমবার দুপুরে রামগঞ্জ পৌরসভা ভবন চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষক ছোট মনু মিয়া রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ীর মৃত আব্দুস সাত্তারের ছোট ছেলে।

স্থানীয় লোকজন ও এলাকাবাসী জানানন গত শুক্রবার বিকালে পশ্চিম নোয়াগাঁও গ্রামের মনির হোসেনের কন্যা শিশুকে ছোট মনু মিয়া নামের এক পাষন্ড ধর্ষণ করে। মুমূর্ষ অবস্থায় শিশুটিকে তার পরিবার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে শিশুটি নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে। তারা রামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন জামায়াত, বিএনপি, ছাত্র ও যুবদল, এনসিপিসহ স্থানীয় এলাকাবাসী রবিবার বিকালে নোয়াগাঁও বাজার ও আজ সোমবার রামগঞ্জ পুলিশ বক্স চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান শনিবার রাতে রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ পাহারায় নোয়াখালী সদর হসপিটালে ভুক্তভোগি শিশুর চিকিৎসা চলছে। আমরা যত দ্রুত সম্ভব ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT