ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মুদি দোকানে লুটপাট ও ভাঙচুর, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৬
ad003
পটুয়াখালীর বাউফলে একটি মুদি দোকানে লুটপাট, ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ডিয়ারা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়। এ সময় দোকানে থাকা বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দোকান মালিক আবুল হোসেনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত আবুল হোসেন বলেন, গত তিন-চার দিন ধরে সোহেল রাঢ়ি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার দোকানে হামলা চালায়।

অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন,  আমি কোনো চাদা চাই নাই । আবুল হোসেন বিগত দিনে আওয়ামী লীগ করেছে । কারা তার দোকান ভাংচুর করেছে আমি জানি না ।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, জামায়াতের আমির বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT