ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে স্বর্ণাক্ষরে স্থান পাবে খালেদা জিয়ার নামঃ এম. জহির উদ্দিন স্বপন

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জানুয়ারি, ২০২৬ দুপুর ৩:৩৮
ad003
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী,সাবেক সংস সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজকে শত বছর পরেও আপোষহীন শেনেত্রী বেগম খালেদা জিয়া নাম বাংলােেশর মানুষের হৃদয়ের মনি কোঠায় েেক যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে। জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।

একজন সাধারণ গৃহবধূ থেকে রাজ পথের দির্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মা। মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন দেশের সাধারণ জনগণের মা হিসেবে। দৃঢ়চেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার আমাদের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা,বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার বিকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আপসহীন শেনেত্রী,স্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার বিকেল ৩টায় ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদীবাসী ওই নাগরিক শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসনের উপষ্টো, সাবেক সাংসদএম. জহির উদ্দিন স্বপন এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্ম শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মন্টু, গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা আক্তার,  নাগরিক সমাজের প্রতিনিধি মাওলানা আব্দুল বাতেন নোমান,বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন গোমেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার আহবায়ক তপন কুমার রায়, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালামা বেগম। শোকসভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন পৌরনদী উপজেলা বিএনপির আৎহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT