ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ১১ জানুয়ারি, ২০২৬ সকাল ৬:০৮
ad003
ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া মোছাম্মদ হাবিবা (০৭) কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শিশুটি ভোলা সদর উপজেলা  ইলিশা ইউনিয়নের  কালুপুর এলাকার মোহাম্মদ হাবিবের মেয়ে। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলার সদর থানাধীন ইলিশা জংশন ফেরিঘাটস্থ পুরাতন পন্টুন সংলগ্ন মেঘনা নদীর তীরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ১টি শিশু নদীতে পড়ে যায়। 

এসময় উক্ত এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত  কন্যা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT