ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

author
স্টাফ রিপোর্টার, পিরোজপুর

প্রকাশিত : ১১ জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪
ad003
পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় মো. সালমান ফার্সি (৭) নামে এক নূরানী মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ভান্ডারিয়া ওভার ব্রিজের পশ্চিম পাড়ে বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামে পুত্র এবং স্থানীয় হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশুটি। মায়ের হাত ধরে সড়ক দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার সামনে দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়। ছোট্ট শিশু সালমানের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিকভাবে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান সাংবাদিকদের জানান, “দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT