ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান, ২৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস

author
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫২
ad003
বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এলসিভিপি-০১২ এবং রাঙ্গাবালী নৌ-পুলিশের সদস্যরা। 

মৎস্য বিভাগ জানায়,  অভিযান চলাকালে রাঙ্গাবালী উপজেলার সোনারচর, মায়ার চর, তেতুলিয়া নদী ও সাগর মোহনায় টহল দিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। এতে মোট ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ৩১টি বেহুন্দি জাল এবং ৩০টি চর ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, অভিযান শেষে উপজেলার গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT