ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাত হতে পারে যেদিন

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ জানুয়ারি, ২০২৬ ভোর ৪:৫২
ad003
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে আজ রোববার। ওই অঞ্চলে আজ রজবের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। যদিও আরব অঞ্চলের দেশগুলোতে দক্ষিণ এশিয়ার মতো এ রাতে তেমন আয়োজন দেখা যায় না।

সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের অর্ধচন্দ্রের দেখা মেলার সম্ভাবনা নেই। ফলে কাল সোমবার ৩০তম দিন পূর্ণ করে আগামী মঙ্গলবার শুরু হবে আরবি বর্ষপঞ্জিকার অষ্টম মাস।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেছেন, আজ শাবানের চাঁদের জন্ম হলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে কোনোভাবেই চাঁদটি দেখা যাবে না। কিন্তু কাল সোমবার খালি চোখেই এটি দেখা যাবে।

তিনি জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া, আলবেনিয়াতেও কাল সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।

যেহেতু ১৫ শাবানের রাতে শবে বরাত পালিত হয় সে হিসাবে মধ্যপ্রাচ্যে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি। অপরদিকে বাংলাদেশেও যদি কাল সোমবার শাবানের চাঁদের দেখা মেলে তাহলে ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র এ রাত। তবে কাল চাঁদ না উঠলে ৪ ফেব্রুয়ারি রাতে হবে শবে বরাত।

সূত্র: গালফ টুডে
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT