ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না‌জিরপু‌রে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বিএন‌পি নেতা আটক

author
না‌জিরপুর ( পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৯ জানুয়ারি, ২০২৬ সকাল ৭:১৩
ad003
পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক বিএন‌পি নেতা‌কে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের বিএন‌পি  নেতা‌কে আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য, তক্ষক গিরগিটির একটি প্রজাতি।



আটককৃত বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের পুত্র ও ০২ নং ওয়ার্ড বিএন‌পির সে‌ক্রেটারী।

জেলা ডিবি পু‌লিশ জানায়, জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী  নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/পলাশ বিশ্বাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ নাজিরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাই প্রতিরোধ এর একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোঃ বদরুল ইসলাম (৩৭), পিতা-মৃত মহর আলী শেখ, মাতা-বাহারুন্নেছা, সাং-মাহমুদকান্দা, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে নাজিরপুর থানাধীন ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড, মাহমুদকান্দা সাকিনস্থ হাওলাদার বাড়ীর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে রক্ষিত ০২ (দুই)টি ছাই রং এর তক্ষক সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে নাজিরপুর থানায় বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে আটককৃত যুবক বদরুল ইসলাম দির্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে।  

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক ব্যবসার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT