ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স এণ্ড কোডেভার ৭.০ কানির্ভাল-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯
ad003
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যন্ত আকর্ষণীয় ও উৎসাহব্যঞ্জক পরিবেশে ‘ইউনাইটেড হেলথ্কেয়ার প্রেজেন্টস ১৭তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স এণ্ড কোডেভার ৭.০ কানির্ভাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ সাইদুর রহমান খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, টাইটেল স্পন্সর ইউনাইটেড হেলথ্কেয়ার এর প্রতিনিধি, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

এ বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরীসহ সারা দেশের দুই শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। তিনদিন ব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজনে কোডেভার ৭.০, প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, বাজারব্লিটস, মিনি সুমো, এফওয়ান রেসিং, ড্রোন রেসিং, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, কুইজ ও রোবোটিক প্রদর্শনী প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। প্রাইমারি ক্যাটাগরিতে অংশ নেয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা, সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ক্ষুদে বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ অনন্য আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT