ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ২৪ জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪
ad003
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো:ছেন্টু (৬৩) নামে মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের  আবুল কাশেম এর ছেলে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান থানাধীন ডালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT