ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন থে‌কে স‌রে দাঁড়া‌লেন ভোলা-২ আসন এল‌ডি‌পির প্রার্থী

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩১
ad003
ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আস‌নে জামায়াত প্রার্থী‌কে সমর্থন জা‌নি‌য়ে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়ালেন  ১০ দলীয় জো‌টের এল‌ডি‌পির প্রার্থী মো: মোকফার উদ্দিন চৌধুরী। 

 র‌বিবার বি‌কে‌লে বাংলা‌দেশ লিবা‌রেল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এল‌ডি‌পির) আয়োজ‌নে ভোলা প্রেসক্লা‌বে এক সংবাদ স‌ম্মেলন করে ঘোষণা দেন বাংলা‌দেশ লিবা‌রেল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এল‌ডি‌পি)'র ভোলা জেলার সভাপ‌তি মো: ব‌শির আহ‌মেদ। 

এসময় তি‌নি ব‌লেন, ভোলা-২ আস‌নে জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা ফজলুল ক‌রিম র্দীঘ দিন ধ‌রে নিষ্ঠা, সততা ও ত‌্যা‌গের স‌ঙ্গে রাজ‌নৈতিক ও সামা‌জিক কর্মকা‌ন্ডে প‌রিচালনা ক‌রে আস‌ছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও জনগ‌ণের প্রতি দায়বদ্ধতা‌কে সম্মান জা‌নি‌য়ে জামায়াত সম‌র্থিত ১০ দলীয় জো‌টের ঐক‌্য অটুট রাখার ল‌ক্ষে জামায়াত সমর্থিত ১০ দলীয় জো‌টের এল‌ডি‌পির প্রার্থী মো: মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থে‌কে স‌রে দাঁড়া‌নোর সিদ্ধান্ত  নি‌য়ে‌ছেন।  

তি‌নি আরো আরো ব‌লেন, এল‌ডি‌পির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জো‌টের ঐক‌্য, সৌহার্দ‌্য ও বৃহত্তর রা‌জনৈ‌তিক স্বার্থ বি‌বেচনায় নি‌য়ে জামায়া‌তে ইসলামীর মাওলানা মুফ‌তি ফজলুল ক‌রিম‌কে সমর্থনের ঘোষণা দি‌য়ে‌ছেন। 

সংবাদ স‌ম্মেল‌নে  উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ লিবা‌রেল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এল‌ডি‌পি)'র ভোলা জেলার সাংগঠ‌নিক সম্পাদক মো: ওমর ফারুক, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য মো: জাকীর হো‌সেনসহ প্রমূখ। 

উল্লেখ‌্য, ভোলা-২ আস‌নে ৭ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা করার কথা থাক‌লে এল‌ডি‌পির প্রার্থী নির্বাচন থে‌কে স‌রে যাওয়ায় এখন ৬ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন। এরা হ‌লেন, বিএন‌পির প্রার্থী মো: হা‌ফিজ ইব্রাহীম, জামায়া‌তে ইসলামীর মো: ফজলুল ক‌রিম, জাতীয় পা‌র্টির প্রার্থী এড‌ভো‌কেট মো: জাহাঙ্গীর আলম রিন্টু, স্বতন্ত্র প্রার্থী মো: জা‌কির হো‌সেন খন্দকার, ম‌হিবুল্লাহ খোকন ও আমজনতার দ‌লের প্রার্থী মো: আলাউদ্দিন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT