ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের আসামির দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩০
ad003
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সজল নামে আটক যুবক ও তার পরিবারের দৃষ্টান্তমূলক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

গত ২০ জানু্য়ারি ভোরে জেলা শহরের নতুনচর এলাকায় সুগন্ধা নদীর ঘাট থেকে নিলুফা ইয়াসমিন নামের মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ নারীর কানের দুল ও নাক ফুল উধাও ছিলো। সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতে পুলিশ প্রতিবেশি মোঃ সজল খান নামে এ যুবক ও তার বাবা মোঃ বাবুল খান এবং মা হিরুন বেগম আটক করেছে। এই খুনে আটককৃতদের অভিযুক্ত করে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবীতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT