ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

author
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জানুয়ারি, ২০২৬ সকাল ৭:৪৯
ad003
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের অফিস প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক গাজী আবুল কালাম, ২নং পত্তাশী ইউনিয়ন শ্রমিকদল নেতা ও ব্যবসায়ী আমান উল্লাহ শিকদার, সমাজসেবক মোতালেব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রোপাইটর আলাউদ্দিন হাওলাদার।

ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন— “এক সময় আমি নিজেই ড্রাইভিং শিখতে গিয়ে প্রতারিত হয়েছিলাম। তখনই মনে প্রতিজ্ঞা করি—আমি যদি ড্রাইভিং শিখতে পারি, তাহলে সমাজের বেকার যুবকদের সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দেব। সেই লক্ষ্য নিয়েই গত চার বছর ধরে যুবসমাজকে দক্ষ করে তুলতে এবং স্বাবলম্বী করার কাজে নিয়োজিত রয়েছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান থেকে সৎ ও দক্ষ চালক তৈরি করে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT