ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ডাঃ আ‌নোয়ার হো‌সেন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উ‌দ্বোধন

author
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতিনি‌ধি

প্রকাশিত : ২৯ জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২২
ad003
ঝালকাঠির নলছিটি উপজেলার  পশ্চিম গোপালপুর ডাঃ আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় অত্র বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হো‌সে‌নের আ‌য়োজ‌নে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন অত্র বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা ও সভাপ‌তি অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবল‌ু।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনটির শুভ সূচনা করা হয়।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে নান্দিকাঠি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, পশ্চিম গোপালপুর এলাকায় কাছাকাছি কোন স্কুল ছিলোনা বলে এলাকার ছেলে মেয়েরা পড়াশুনা করা থেকে অনেকটা বঞ্চিত ছিলো, তাই ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করে নিজ অর্থায়‌নে পরিচালনা করে আসছেন উক্ত গ্রা‌মের কৃ‌তি সন্তান ডা. মো. আনোয়ার হোসেন বাবলু। বর্তমানে স্কুলের নতুন ভবনটি শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যান্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন ডা. আনোয়ার হো‌সেন বাবলুর সহধর্মী‌নি ডা. শামস ই জাহান সো‌নিয়া, স্কু‌লের প্রধান শিক্ষক মো. আলতাফ হো‌সেন, গু‌ঠিয়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওঃ মোঃ আবু বকর সি‌দ্দিক,‌ শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প্রফেসর ডা. মো. হা‌নিফ হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আমির হো‌সেন দুলাল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT