ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মাধ্যমিক স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন ডা. আনোয়ার হোসেন

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২৯ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫:০১
ad003
নিজ অর্থায়নে করা বিশ বছরের পুরোন মাধ্যমিক স্কুলের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন বাবলু। 

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত পশ্চিম গোপালপুর ডা. আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ার হোসেন বাবলু ২০০৪ সালে নিজ অর্থায়নে নলছিটির প্রত্যন্ত গ্রাম পশ্চিম গোপালপুরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন। এসএসসির ফলাফলে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখলেও এথনও পর্যন্ত স্কুলটিকে এমপিও ভুক্ত করেনি সরকার। তবুও হাল ছাড়েননি ডা. আনোয়ার হোসেন বাবলু। নিজের উপার্যিত অর্থ দিয়েই চালিয়ে যাচ্ছেন শিক্ষক ও কর্মচারীদের বেতন। এখানেই থেমে থাকেননি তিনি। এতো বছর টিনের তৈরী ঘরে পাঠদান চললেও শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিজ অর্থায়নে একটি দ্বিতল ভবন নির্মান করেছেন। যেখানে শিক্ষক রুম, লাইব্রেরী, ক্লাশ রুম, ছেলে-মেয়েদের জন্য আলাদা কমন রুম রয়েছে। নবনির্মিত এ ভবনটি বৃহস্পতিবার দোয়া-মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন- স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন বাবলু। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও মোঃ আমির হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ হানিফ হাওলাদার, ডা. আনোয়ার হোসেন বাবলুর সহধর্মীনি ডা. শামস ই জাহান সোনিয়া, গোহাইল বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পশ্চিম গোপালপুর ডা. আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান খান পলাশ, নলছিটি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডা. আনোয়ার হোসেন বাবলুর ছেলে সাদনাম সাইম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গুঠিয়া জামে মসজিদের খতিব ও বরিশাল বাঘিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. আবু বকর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT