ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

"এখানে রাজনৈতিক আলাপ জরুরি” তৃতীয় সপ্তাহে পদার্পন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৩০ জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩
ad003
"এখানে রাজনৈতিক আলাপ জরুরি” তৃতীয় সপ্তাহে পদার্পন করেছে।  তৃতীয় সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় মোট ১৪টা শোয়ের সাথে নারায়ণগঞ্জের সিনেস্কোপের ৩ টি শো মিলিয়ে মোট ১৭ টি শো বরাদ্দ পেয়েছে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই ব্যতিক্রমী সিনেমাটি।

খালিদ মাহবুব তুর্য প্রযোজিত এবং আহমেদ হাসান সানি পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে প্রশংসা এবং ভালোবাসা পাচ্ছেন দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমাটিতে অন্যান্যেদের মধ্যে আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রত্যকেই রেখেছেন নিজের ছাপ। ভিন্নধর্মী এই গল্প স্ক্রিনে সাবলীলভাবে তুলে আনার মাধ্যমে প্রশংসা পাচ্ছেন নবীন নির্মাতা আহমেদ হাসান সানি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। রাজনৈতিক আলোচনা নিয়ে সমাজে থাকা ‘ট্যাবু’ ভাঙার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT