ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

author
তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৩
ad003
বরগুনার তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ্ মরানিদ্রা এলাকার বাসিন্দা মনিরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ির পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT