ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলা ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ

author
স্টাফ রিপোর্টার, পিরোজপুর

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩
ad003
পিরোজপুরে এক সাংবাদিকের ওপর হামলা ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হোসাইন দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি মুসলিম টাইমস-এর পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

তিনি অভিযোগ করে বলেন, সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতিকালে প্রতিপক্ষ কবির, তার মা এবং আরও দুই ব্যক্তি তার বসতঘরে প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয় এবং একটি মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। 

মাহমুদ হোসাইন জানান, তার বোনের কাছে টাকা পাওয়ার দাবি করে এ হামলা চালানো হয়েছে, তবে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। ঘটনার পর সহকর্মীরা তাকে আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের একজন হোসনে আরা মারধরের ঘটনা এবং মোবাইল ফোন নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ জানায়, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT