ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার বাউফলে যাচ্ছেন জামায়াত আমির

author
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেল ৪:১০
ad003
সারাদেশে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল  ১০ টায়  পৌর শহরের পাবলিক মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

আজ বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাঠ পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনের জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ 
এ তথ্য জানান। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা বাউফলে আসবেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদির কায়েম আসবেন । তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করে দেখলাম, মাঠের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন ,ইতিমধ্যে প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সাথে আমাদের মিটিং হয়েছে । সর্বাধিক নিরাপত্তার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন । আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভ্যন্তরীণ প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি মিটিং করেছি । আমাদের স্বেচ্ছাসেবক  টিম রয়েছে , শৃঙ্খলা বিভাগ রয়েছে , আমাদের এখানে যে সকল মা বোনরা আসবেন তাদের জমা  নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT