মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম`র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত কর্মসূচিতে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আ্যাড. আনিচুর রহমান হেলাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহানারা লাইজু।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবসেবার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সুবিধাভোগী অনেকে বলেছেন, আমরা নলছিটিবাসী গর্বিত এ ধরনের আয়োজনের জন্য আয়োজকরা সত্যিই প্রশংশার দাবীদার। আমাদের অনেকেরই সম্ভব হতো না এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা নেয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং চিকিৎসা সেবা নিতে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ।