ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
ভোলায় যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় তা‌দের কাছ থে‌কে আধু‌নিক আগ্নেয়াস্ত্রের ৯ রাউন্ড গুলি ও শট গা‌নের ৩ রাউন্ড গু‌লি এবং দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার  করা হয়। 

আটককৃতরা হ‌লেন, মো: সে‌লিম কাজী ও মো: হাসান। তারা ধ‌নিয়া ইউনিয়‌নের বা‌লিয়াকা‌ন্দি এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে। 

আজ শ‌নিবার (০৭ ফেব্রুয়ারি)  ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলা ধ‌নিয়ার ইউনিয়‌নের কা‌ঠির মাথা সংলগ্ন এলাকার এক‌টি টি‌নের ঘর থে‌কে ওই আগ্নেয়াস্ত্র ও গু‌লি উদ্ধার করা হয়। 

ভোলা নৌবা‌হিনীর ক‌ন্টিন‌জেন্ট জানান, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে নৌ বা‌হিনীর নেতৃ‌ত্বে কোস্টগার্ড ও পু‌লিশ যৌথ বা‌হিনী ধ‌নিয়ার কা‌ঠির মাথা সংলগ্ন এলাকায় এক‌টি বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়। এসময় এক‌টি টি‌নের ঘর থে‌কে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হয়।  জব্দকৃত মালামাল সহ আটককৃত ডাকাত‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: ম‌নিরুল ইসলাম জানান, আসামী‌দের আগ্নেয়াসহ ও গু‌লিসহ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এবিষ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের করে  হয়েছে।  আসামী‌দের কো‌র্টে প্রেরণ করা হ‌বে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT