ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার ক্যানসার চিকিৎসার আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত

author
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩১
ad003
বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চের (বিএসএলসিটিআর) উদ্যোগে চতুর্থ  আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর,ভারত,পাকিস্তানসহ বাংলাদেশের বিশিষ্ট বিশেষজ্ঞগন অংশগ্রহন করেন। সম্মেলনে লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সবশেষ ফলাফল তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফজল করিম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।

সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন তারা।

কনফারেন্সের মূল দিকগুলো-
উন্নত চিকিৎসা: লিভার ক্যানসারের সর্বাধুনিক চিকিৎসা ও প্রযুক্তি নিয়ে আলোচনা
বিশেষজ্ঞদের মিলনমেলা: লিভার রোগ বিশেষজ্ঞ, ক্যানসার বিশেষজ্ঞ ও সার্জনদের অংশগ্রহণ।

উদ্দেশ্য: বাংলাদেশে লিভার ক্যানসারের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT